"হরে কৃষ্ণ"
নিজের সুখ-সুবিধার কথা
বিবেচনা না করে
কৃষ্ণভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের
সেবা করাই হচ্ছে মহৎ কাজ।
কেউ যদি একটু একটু করে ভগবানের
সেবা করতে শুরু করে, তাতে কোন
ক্ষতি নেই এবং ভগবানের এই
সেবা যত নগন্যই হোক না কেন ,
কোন অবস্হাতেই তা বিফলে যায়
না।
জড়-জাগতিক স্তরে কোন কাজ
কর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না
হচ্ছে , ততক্ষণ পর্যন্ত তার কোন
তাৎপর্যই থাকে না।
কিন্ত অপ্রাকৃত কর্ম বা ভগবৎ
সেবা সুসম্পন্ন না হলেও, বিফলে
যায় না তার সুফল চিরস্হায়ী হয়ে
থাকে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের
সেবায় একবার যে শুরু করছে তার
আর বিপথগামী হবার কোন
সম্ভবনা থাকে না। এক জন্মে
যদি তার ভগবদ্ভক্তি সম্পূর্ণ নাও
হয় , তবে তার পরের জন্মে সে
সেখান থেকে শেষ করেছিলো ,
সেখান থেকে আবার শুরু করবে।
এই ভাবে ভগবদ্ভক্তর ফলে
চিরস্হায়ী থাকে বলে ক্রমান্বয়ে
জীবকে মায়া মুক্ত করে।
আজ শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ি রংপুরে শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় শ্রী অমল রায় কে সভাপতি ও শ্রী সমরেশ দাস সাগরকে সাঃ সম্পাদক করে ৫১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। বিস্তারিত পরে আসছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন