বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প

👉বারদী লোকনাথ ব্রহ্মচারীর  আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প



👉আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ(৩ জুন, ২০১৮ খ্রিস্টাব্দ ) রোজ রবিবার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর  ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে গত বছরের ন্যায় এবারও বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে বিনা মূল্যে চিকিৎসা সেবা, খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার জল, গীতা এবং শারদাঞ্জলি ফোরামের ক্যালেন্ডার বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বারদী আশ্রম কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সেবা ক্যাম্প করার অনুমতি দিয়েছে। সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল। সেবা ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় কমিটির সারথি শ্রী সঞ্জয় ভৌমিক। তিনি সোনারগাঁয় অবস্থানরত সারথিদের নিয়ে একটি কমিটি গঠন করবেন। সেবা ক্যাম্প পরিচালনায় শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা এবং বন্দর উপজেলা কমিটি সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়া বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আগত সারথিরাও সেবা ক্যাম্পে সানন্দে অংশগ্রহণ করতে পারবেন। শারদাঞ্জলির সারথি সহ শুভাকাঙ্খীদের কাছে সবিনয় অনুরোধ- আমাদের এই সেবা কার্যক্রমে সহযোগিতা করে মানবতার সেবায় আপনিও অংশীদার হতে পারেন। আপনাদের দানকৃত প্রণামী সাদরে গৃহীত হবে। যারা প্রণামী পাঠাতে চান, তারা শ্রী উৎপল ভট্টচার্য, বিকাশ নং: ০১৯৩৫৩৮৮৯২২ এ প্রণামী পাঠিয়ে সংগে সংগে তাকে ঐ নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন। আমাকে 📞০১৭৫৬৪২০০৯০ অথবা শ্রী লিটন চন্দ্র পালকে📞 ০১৭১৩০৩৪৮৩৮ নাম্বারে জানাতে পারবেন। 


সবার সার্বিক সহযোগিতায় আমরা আমাদের সকল মানবিক ও ধর্মীয় কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।


বাবুল চন্দ্র পাল

সভাপতি


লিটন চন্দ্র পাল

সাধারণ সম্পাদক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্ষমা প্রার্থণা মন্ত্র

রাখি বন্ধন উৎসব কেন করা হয়