1. মানবতার অপর নাম শারদাঞ্জলি ফোরাম


আজ পহেলা জুন শুক্রবার শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে ফেনীর মাস্টাপাড়ায় মাধবভবনে অবস্থিত  গীতা নিকেতনে দরিদ্র পরিবারের মেয়ে এবারে কুমিল্লা বোর্ড থেকে মাধ্যমিক পাস করা সাথী রানী রায়কে ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং উচ্চমাধ্যমিক এর নতুন কিছু পাঠ্যপুস্তক সহ গীতা শিক্ষার উপকরণ প্রদান করা হয়।   শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দোলন কৃষ্ণ সাহা, বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ, ফেনী সরকারি কলেজ, শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা শাখার উপদেষ্টা শ্রী গৌতম ভৌমিক, বিধান চন্দ্র সেন (সাথী রাণী রায় এর স্কুল শিক্ষক ) এবং শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী শুভরাজ বনিক, সদস্য সচিব শ্রী রুপম পাল, সারথি সমন পাল সহ অন্যান্য  সারথিবৃন্দ ও  সীতাকুণ্ড থেকে আগত শারদাঞ্জলি ফোরামের শুভাকাঙ্ক্ষী শ্রী জিতু কর্মকার। এমন একটি মহতী কাজ সম্পাদনের জন্য ফেনী জেলার সারথিদের ধন্যবাদ জানাচ্ছি। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্ষমা প্রার্থণা মন্ত্র

রাখি বন্ধন উৎসব কেন করা হয়